ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, কাজী এন কে এম লিটন মোল্লা

 


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আদিতমারী উপজেলার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, আদিতমারী উপজেলার সকল শ্রেণী পেশার লোকজন,দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লালমনি ডট কম কে বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কোরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। পবিত্র ঈদুল আযহা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক কামনা করি। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সবার জীবনে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা। আমার প্রাণপ্রিয় আদিতমারী উপজেলার আপামর জনসাধারণ ও সম্মানিত ব্যবসায়ীবৃন্দ'সহ সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

Comments